কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগড়ায় যোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

লোহাগড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত



 


নড়াইলে লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদা শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। 


এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। 

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরিন জাহান বীর মুক্তিযোদ্ধা গোলাম কোভিদ হোসেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ প্রমুখ। 



এর আগে উপজেলা আওয়ামী লীগ ও তাঁর সহযোগি সংগঠনের পক্ষ থেকে লোহাগড়া জামরুলতলা দলীয় কাযার্লয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, সিনিয়র সহ-সভাপতি একেএম ফয়জুল হক রোম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জয়পুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান মোঃ আখতার হোসেনসহ আওয়ামী লীগ ও তাঁর সহযোগি সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে দেশের সেই মেধাবী সন্তানদের আত্নার শান্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।


আরও খবর





লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন

৯৬ দিন ৬ ঘন্টা ৪ মিনিট আগে