কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নরসিংদীর পলাশে ট্রলি উল্টে চালক নিহত

নরসিংদীর পলাশে ট্রলি উল্টে এক চালক নিহত হয়েছে। নিহতের নাম মোস্তফা মিয়া (১৮)। সোমবার (৫ মে) সকালে  উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত মোস্তফা ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামের গাজী মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফা সকালে ডাংগা থেকে ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের খাওগাইর এলাকার একটি রাস্তার কাজের জন্য ট্রলিতে ইট বোঝাই করে বের হয়। পরে সকাল সাড়ে ১০টায় ট্রলি নিয়ে ওই রাস্তায় পৌঁছায় মোস্তফা। বেলা ১১টায় কাজ শেষে ট্রলি নিয়ে রাস্তা থেকে একটু সামনে আসার পরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এসময় ট্রলির নিচে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।


ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই মো: মঞ্জুর রহমান জানান, নিহত মোস্তফার পরিবার কোন মামলায় যাবে না এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ গ্রহনের জন্য আবেদন করে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর






পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৯৬ দিন ৬ ঘন্টা ৮ মিনিট আগে