গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে সভাপতি মুসলিম, সাধারণ সম্পাদক জসিম রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে মাদক বিরুদ্ধে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ র‌্যাবের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার বাজারে যাওয়ার পথে নিখোঁজ গৃহবধূ পীরগাছায় জিপিএ-৫ প্রাপ্ত ১২০ শিক্ষার্থীকে ছাত্র শিবিরের সংবর্ধনা জাতীয় পার্টি জোটের মূল্যায়ন চায়, বিএনপি সরকারকে সমর্থন দেবে: নাহিদ

ডোমারে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা

‘বিলম্বিত প্রসব রোধ করি, ফিস্টুলা মুক্ত নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’–এই প্রতিপাদ্যে নীলফামারীর ডোমারে মহিলা জনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ।

মঙ্গলবার (১৯শে সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ল্যাম্ব-এসএস-এফজিএফ প্রজেক্টের বাস্তবায়নে ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান, দিনাজপুর ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন, প্রতিনিধি মোঃ তোজাম্মেল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লায়লা ইয়াসমিন চৌধুরী প্রমূখ।

সভায় ফিস্টুলা প্রতিরোধে বক্তারা বিলম্বিত ও বাধাগ্রস্ত প্রসব রোধ, ১৮ বছরের কম বয়সী মেয়েকে বিয়ে না দেওয়া ও ২০ বছরের আগে বাচ্চা না নেওয়া, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করানো, নিয়মিত গর্ভকালীন চেকআপ, সঠিক সময়ে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার উপর গুরুত্বারোপ করে বিষদ আলোচনা করেন।

এবিষয়ে ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোঃ ইছারব হোসেন জানান, আগামী ৪ঠা অক্টোবর ডোমার উপজেলায় ফিস্টুলা রোগ শনাক্তকরণের লক্ষ্যে স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হবে। যেখানে বিনামূল্যে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ল্যাম্ব হাসপাতাল ফিস্টুলা বিষয়ে কাজ করছেন। কার্যক্রমটির দাতা সংস্থা হিসেবে সহযোগিতা করছে উইমেনস হোপ ইন্টারন্যাশনাল (ডব্লিউএইচআই)। নীলফামারীর ৪টি উপজেলায় ল্যাম্বের বাস্তবায়নে মহিলাদের ফিস্টুলা রোধে কাজ করা হচ্ছে।

প্রসঙ্গতঃ বিবাহিত নারীদের বাচ্চা ডেলিভারির পর বা তলপেট অথবা জরায়ুতে কোনো অপারেশনের পর হতে মায়েদের মাসিকের রাস্তা দিয়ে অনবরত প্রসাব বা পায়খানা অথবা উভয়েই ঝড়তে থাকা সম্পর্কিত কোনো সমস্যা দেখা দিলে সেটি বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রমের মাধ্যমে শনাক্ত শেষে চিকিৎসা প্রদান করছে ল্যাম্ব। জরুরি হলে অপারেশনের সুযোগ রেখেছে প্রতিষ্ঠানটি।

Tag
আরও খবর





ডোমারে জমিজমার বিরোধে একজন নিহত

১৭২ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে