ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান

নোয়াখালীতে গ্রেপ্তার ২৫, ছাড়েনি দূরপাল্লার বাস

নোয়াখালীতে গ্রেপ্তার ২৫, ছাড়েনি দূরপাল্লার বাস



নোয়াখালীতে গ্রেপ্তার ২৫, ছাড়েনি দূরপাল্লার বাস


 রিপন মজুমদার বেগমগঞ্জ নোয়াখালী প্রতিনিধি 

নোয়াখালীতে তৃতীয় দিনের মতো বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি চলছে। টানা অবরোধের শেষ দিনে আজ শহরের প্রধান প্রধান সড়ক গুলোতে ছোট যানবাহনের চলাচল আগের দুইদিনের তুলনায় বেড়েছে। তবে দূর পাল্লার যাত্রীবাহী বাস ও পন্যবাহী ট্রাকসহ অন্য গাড়ির চলাচল বন্ধ রয়েছে।


অবরোধের সমর্থনে সকালে বেগমগঞ্জের চৌমুহনী শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের আরও ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল বুধবার পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াতের ১৭৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


বৃহস্পতিবার সকাল শহরের নোয়াখালী গেইট থেকে দত্তেরহাট এলাকা ঘুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোন তৎপরতা চোখে পড়েনি। তবে এ সময় সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ইজিবাইকের চলাচল আগের ‍দুইদিনের অবরোধকালীন সময়ের তুলনায় কিছুটা বেশি দেখা গেছে। চলতে দেখা যায়নি দূর পাল্লার বাস, পন্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন। শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার সবকয়টি যাত্রীবাহী বাসের কাউন্টার বন্ধ রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। সকাল থেকে কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


সকাল সাতটার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাশের নেতৃত্বে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি চৌমুহনী পূর্ব বাজার থেকে শুরু হয়ে রেল গেইট এলাকা পর্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি না থাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে বিএনপির নেতাকর্মীরা পূর্ব বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তারা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।


এদিকে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়েছে, গতকাল রাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে চলমান গ্রেপ্তার অভিযানের অংশ হিসেবে বিএনপি ও জামায়াত এবং তাদের সহযোগী সংগঠনের ২৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বেগমগঞ্জ একজন, সুধারাম তিনজন, কোম্পানীগঞ্জে ছয়জন, সোনাইমুড়ীতে তিনজন, সেনবাগ দশজন, চাটখিলে একজন এবং জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 


জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম নতুন করে আরও ২৫ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলে বিভিন্ন মামলার আসামি।

আরও খবর