সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে : এমপি সুলতান মাহমুদ বাবু তারেক রহমানের জন্মদিন উপলক্ষে লোহাগাড়ায় উপজেলা বিএনপির দোয়া মাহফিল কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল

ব্যবসায়ীর সম্পত্তি দখলের অভিযোগ


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের শোশালিয়া গ্রামের মৃত - রেজাউল কবির (পানু মেম্বার) এর একমাত্র পুত্র সন্তান মঞ্জুর মোরশেদ টুটুল পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ করেছেন বিবাদী  আনোয়ার উল্লা, পিতা-আহমাদ উল্যা এর বিরুদ্ধে।


ব্যবসায়ী ও ভুক্তভোগী মঞ্জুর মোরশেদ টুটুল অভিযোগ করে বলেন, আমার নিজ বসত ভিটার তিনটি দাগ ৩৬৮৮-৩৬৯০ সাব- কবলার সাবেক ১০০৬ দাগ দলিল মূলে ২.৫৩ শতাংশ ভূমির মালিক যাহা ২০৩ নং খতিয়ানে লিপিবদ্ধ আছেন।


জরিপ আমলে আমার বাবা অসুস্থ থাকায় বিবাদী পক্ষ তাদের নামে ভূমি অন্তর্ভুক্ত ও ভুয়া খতিয়ান করেন। ৬ মাসের মধ্যে আমার বাবা ও মা মৃত্যু বরন করেন।

বিষয় টি আমার বাবা ও মা মৃত্যুর পর আমি অবগত হই। উক্ত বিষয়ে আমি বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল নোয়াখালী (যুগ্ম) জেলা জর্জ আদালতে সংশোধনের জন্য এলএসটি ৪৪৪/২০১৩ মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত বিবাদী পক্ষের সকল দাবীকৃত দলিল বাতিল করিয়া, বাদী পক্ষের মৃত-রেজাউল করিম (পানু মেম্বার) এর একমাত্র ওয়ারিশ মঞ্জুর মোরশেদ টুটুলের নামে রায় প্রদান করেন।


রায়ের কপিতে স্পষ্ট অক্ষরে লিখিত যে, ১০০৬ দাগে ভূমি মামলার বাদী মঞ্জুর মোরশেদ টুটুল এর দখলে রহিয়াছে বলে এ মর্মে রায় দেন।


উচ্চ আদালত ও নিম্ন আদালত রায় বহাল রাখিয়া Status Que প্রদান বা যে যেখানে আছে সে সেখানে অবস্থান করবে। আমি উচ্চ আদালতের রায় কে সম্মান করে আমি আমার বসত ভিটায় অবস্থান করছি। উল্লেখ্যযে, সাবেক ১০০৬ দাগ ও বর্তমান দাগ ৭৯৯৮ দাগে বসত ভিটায় আমি অবস্থান করছি। বসত ভিটায় আমার লাগানো বাউন্ডারি ও নিরাপত্তার জন্য গেইট রহিয়াছে।


উচ্চ আদালত ও নিম্ন আদালতের রায়কে শীকার করে ২৯ জন মামলার বিবাদীর মধ্যে ১৭ জন মামলার বিবাদী নিম্ন আদালতে রায়কে শীকার করে কোর্ট এভিডেভিড এর মাধ্যমে মুচলেকা প্রদান করেন। ৭৯৯৮ দাগে ভূমি আমার দখল স্বত্ব শীকার করিয়া খতিয়ান জমা খারিজ করিয়া নিতে কোন আপত্তি নেই বলে শীকারোক্তি দেয়। সেই মোতাবেক, আমার নামে ৬-২-২০২২ সালে চাটখিল সহকারী কমিশন (ভুমি) কর্মকর্তা উজ্জ্বল রায় পৃথক খতিয়ান, নামজারী ও অনলাইন খতিয়ান হয়।


বিবাদী পক্ষের আনোয়ার উল্লা, দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, সফিউল্লাহ ও কামরুজ্জামান মহামান্য হাইকোর্টের রায়কে অবমাননা করে ত্রুটিপূর্ন খতিয়ান থেকে মোঃ সোহাগ হোসেন ও হাসান ইসলাম পিতা- নুরুল ইসলাম এর নামে ২৫৬৫ নং দলিলের  ৭৯৯৮ খতিয়ান হতে সম্পত্তি বিক্রয় করে।


গত ২৩ ফেব্রুয়ারী আমি বাড়িতে অবস্থান করছিলাম আমার ভোগ দখলকৃত সম্পত্তিতে অবৈধ অনুপ্রবেশ করে বহিরাগত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছেন। যা আমার বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ প্রতীয়মান। বিবাদী পক্ষ আমার নামে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করে হেয় করার চেষ্টা করছেন।


এমতাবস্থায় স্থানীয় ভাবে উপজেলা প্রশাসন, চাটখিল থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধানের ন্যায় বিচার দাবী করছি।


Tag
আরও খবর






মাকে মারধর, বাড়িতে আগুন; ছেলের ৬ মাসের জেল

৩ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে