বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ঈমন ভট্টের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক একরামুল হক বিপ্লব এর সঞ্চালনায় মিছিল ও শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট। মিছিল ও শান্তি সমাবেশে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১২ ঘন্টা ৩০ মিনিট আগে
২ দিন ১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ দিন ১২ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৩ মিনিট আগে
৬ দিন ৭ ঘন্টা ৩২ মিনিট আগে