কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় বাবাকে কোদাল দিয়ে কোপালো ছেলে

পটুয়াখালীর মির্জাগঞ্জে তুচ্ছ ঘটনায় মোঃ মনির হাওলাদার (৪৫) নামে এক পিতাকে কোদাল দিয়ে কুপিয়েছে তার ছেলে। এতে সে গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমকি চিকিৎসা শেষে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। ঘটনার পর হামলাকারী ছেলে মোঃ রাব্বি হোসেন (১৫) গা-ঢাকা দিয়েছে বলে জানা যায়।

শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের কাশিনাথ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মনির হাওলাদার ওই গ্রামের মৃত সিদ্দিক হাওলাদের ছেলে এবং তিনি পেশায় একজন রিক্সাচালক।

স্থানীয় সূত্র ও আহত পিতার সাথে কথা বলে জানা যায়, আহত পিতা মনিরের সাথে তার স্ত্রী-সন্তানদের প্রায় সময়ই ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঘটনার দিন সকালে আহত মনির ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এতে তার ছেলে রাব্বি ও স্ত্রী ক্ষিপ্ত হয়ে মনিরকে ঘর থেকে বের করে দেয়। পরে ঘরের বাহিরে বসে মনির গালাগালি করলে রাব্বি ভিতর থেকে কোদল এনে পিতা মনিরের হাতের ওপর কোপ দেয়। এতে তার হাতের কব্জির একটু নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। 

আরও খবর
গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা

১২ দিন ১৭ ঘন্টা ১৪ মিনিট আগে





গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১১ ঘন্টা ২৩ মিনিট আগে