কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রাজশাহীতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন গণমাধ্যমকর্মীরা। রোববার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ থেকে আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, হামলার সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় ঘেরাওসহ বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতরা যেন উচ্চ আদালত থেকে জামিন না পাই এ জন্য বিচারপ্রতিদের প্রতি অনুরোধ জানান সিনিয়র সাংবাদিকরা।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএফইউজের ভারপ্রাপ্ত মহাসচিব রাশেদ রিপন, সিনিয়র সাংবাদিক হাসান মিল্লাত, লিয়াকত আলী, আহমেদ শফি উদ্দিন, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য বদরুল হাসান লিটন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হক, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদসহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। কিন্তু এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে