কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ


বাঘা একটি কৃষি প্রধান উপজেলা। এখানে আম, ধান, সবজি, মৎস্য ও দুগ্ধ খামার - সব ক্ষেত্রেই সমবায়ের বিশাল সুযোগ আছে। বাঘার কৃষক, নারী উদ্যোক্তা, যুবক - সবাই যদি সৎভাবে সমবায়ে যুক্ত হন, তাহলে বাঘাই হবে স্বাবলম্বী বাঘা। সমবায় দিবসের আলোচনা সভায় এসব বিষয় সামনে এসেছে ।

এবারের প্রতিপাদ্য - “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” । এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

 রবিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টা ৫ মিনিটে সমবায়ীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য  আবু সাঈদ চাঁদের। তবে তিনি অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক,  জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান খান মানিক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ,  জিয়া পরিষদের সভাপতি বাবুল কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।

এছাড়া সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা থানা গ্রাম্য চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ডা. মো. আব্দুল লতিফ মিঞা, পাকুড়িয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন,বাজুবাঘা প্রশিক্ষিত যুব সমবায় সমিতির সভাপতি মো. আমিরুল ইসলাম, উত্তর গাওপাড়া মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি লিটন ভূঁইয়া, জাহান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ, গড়গড়ি ইউনিয়ন কুলি শ্রমিক সমবায় সমিতির সভাপতি জুয়েল আহমেদ ।

বক্তারা বলেন, সমবায় শুধু অর্থনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। একা চলার চেয়ে সবাই মিলে চললে কৃষক, নারী উদ্যোক্তা ও যুবকরা দ্রুত স্বাবলম্বী হতে পারেন। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বড় পুঁজিতে রূপান্তর করে কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এজন্য সমিতিগুলোকে স্বচ্ছ, জবাব দিহিমূলক ও সক্রিয় রাখার আহ্বান জানান তারা। 

সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “সবার জন্য বাংলাদেশ গড়তে হলে সমবায়কে শক্তিশালী করতে হবে। বাঘার প্রতিটি সমিতি যদি নিয়ম মেনে, সততার সাথে চলে, তাহলে বাঘাই হবে স্বাবলম্বী বাঘা।”

অনুষ্ঠানে উপজেলার  বিভিন্ন দপ্তরের  দপ্তর প্রধান,সমবায় সমিতির সভাপতি-সম্পাদক, সদস্য, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে