কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন।


ব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে  বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করতে রাজশাহীর বাঘা উপজেলার "৯০" এর বন্ধুদের উদ্যোগে এক মনোমুগ্ধকর আনন্দ ভ্রমণ ও ট্যুর সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২৬) সকাল থেকে ২ দিনব্যাপী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার অন্যতম জনপ্রিয় ভ্রমণের স্থান যেমন: বাংলাবান্ধা জিরো পয়েন্ট স্থলবন্দর, 'কাজী অ্যান্ড কাজী টি এস্টেট' অর্থাৎ সমতল চা বাগান এবং রওশনপুরের 'কাজী অ্যান্ড কাজী আনান্দধারা, বড় বিল্লাহ কাঁচা পাতার চাবাগান, ডাকবাংলো মহানন্দা নদীর কিনারা থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য অবলোকন, নদী থেকে  বালি ও পাথর উত্তলোন এর দৃশ্য দেখা এবং পুরাতন বাজার ভ্রমন স্পটসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন বন্ধু মহলের সদস্যরা। দুইদিনব্যাপী এই আয়োজনে ছিল প্রাণখোলা আড্ডা, স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ভুরিভোজ এবং বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা। ভ্রমনস্থানের সৌন্দর্যের মাঝে বন্ধুদের এমন মিলনমেলা পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে রূপ দেয়। ট্যুর শেষে বন্ধু মহলের প্রধান সমন্বয়ক মিজানুর রহমান বিপ্লব বলেন, "দীর্ঘদিন পর বন্ধুরা একসাথে হতে পেরে আমরা আনন্দিত। এই ভ্রমণ আমাদের কর্মব্যস্ত জীবনে নতুন উদ্দীপনা জোগাবে এবং আমাদের পারস্পরিক সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে।" আগামীতেও এই ধরণের আনন্দের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বন্ধু মহলের পক্ষে কারুজ্জামান সেন্টু বলেন, এই ভ্রমণ আমাদের জন্য শুধু বিনোদনই নয়, বরং পরস্পরের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা গড়ে তোলার একটি সুযোগ। আশা করি ভবিষ্যতেও এমন আরও উদ্যোগ গ্রহণ করলে বন্ধুত্বের মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।

আনন্দ ভ্রমণে বন্ধু মহলের যারা উপস্থিত ছিলেন দুলাল হোসেন সোহাগ, মোশারফ হোসেন, ইকবাল হোসাইন,

 মোহাঃ আসলাম আলী, শহীদুল ইসলাম, সালাউদ্দিন মিটার, পলাশ আহমেদ, জহুরুল ইসলাম, রান্টু, সুলতান আহমেদ, হিরা মিঞা, তারিকুল ইসলাম, হাসমত আলী, সাইফুল ইসলাম (১) সাইফুল ইসলাম (২) প্রমুখ।

ভ্রমণ শেষে সকলে একসাথে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এধরনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করা হয়।#

Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে