কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘায় ডিজিটাল পরিসেবায় প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে   ডিজিটাল পরিসেবায় প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০ টায় সমতা নারী কল্যান সংস্থার আয়োজনে ও বাস্তবায়নে সি.ডি.ডি, সমতা নারী কল্যান সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, বাঘা উপজেলা সমাজ সেবা অফিসার  নাফিজ শরিফ, প্রতিবন্ধী অফিসার মনসুর আলী, তথ্য অফিসার ফাতেমা খাতুন, শিক্ষক ওহিদুর রহমান, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিব মিঞা ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান। 

আয়োজিত কর্মশালায় ট্রেনার উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার  মশারফ করিম ভুইয়া। তিনি বলেন, এখন থেকে সকল সেবা পেতে চালু হচ্ছে ডিজিটাল পদ্ধতি । এর সুফল ভোগ করছে প্রতিবন্ধীরা। তারা ঘরে বসে সরকারি ভাতা পায় । এরা যদি লেখা পড়ায় নিজেদের মনোনিবেশ করে, তাহলে ইন্টারনেটের মাধ্যমে পরিবহনের টিকিট করা থেকে শুরু করে স্বাস্থ্য সেবা ও পরামর্শ, অনলাই ব্যবসা-বানিজ্য ইত্যাদি সুযোগ সুবিধা গ্রহন করতে পারবে। এ জন্য সরকার ডিজিটাল পরি সেবাই প্রতিবন্ধীদের অন্তর্ভূক্তি বিষয়টিকে গগুরুত্ব আরোপ করেছেন।   সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, সমাজ সেবা অফিসের পক্ষে এনামুল হক, আড়ানী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের কর্মকর্কা আহসান হাবিব ও আফজাল হোসেন । উপস্থিত ছিলেন, জনপ্রতিনিধি, সমাজ সেবক, প্রতিবন্ধী শিক্ষার্থী বৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।


Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে