কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ীতে ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত


রাজশাহী গোদাগাড়ীতে ওয়ার্ডে বিএনপির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে গোদাগাড়ী উপজেলার ৬ং মাটিকাটা ইউনিয়ন বিএনপির আয়োজনে মাটিকাটা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে  বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে এ পরিচিতি ও মতবিনিময়  সভা করেন বেগম খালেদা জিয়ার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অবঃ)  শরিফ উদ্দিন। পরিচিতি সভায় মেজর জেনারেল (অবঃ)  শরিফ উদ্দিন বক্তব্যে বলেন দলের মধ্যে সকল ভেদাভেদ ভুলে দলকে আরো শক্তিশালী করতে হবে এবং বিএনপির আন্দোলনকে বেগবান করে দাবি আদায় না করে ঘরে ফিরতে হবে না। বিএনপি নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে ভোট ও সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলন করছে। আপনাদেরকে আন্দোলনের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করতে হবে। 

আপনাদের সজাগ থাকতে হবে যাতে করে দিনের ভোট রাতে দিতে না পারে।  

পরিচিতি ও মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম মাহাবুব, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সদর উদ্দিন সদর, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, সাধারণ সম্পাদক আব্দুল গনি মাষ্টার, সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বুলুসহ প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক,  সাংগঠনিক সম্পাদক ও তৃণমূলের নেতা-কর্মীরা। 

আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে