কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

আজ ১২ই ডিসেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন,জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখা বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। সকাল ১০.১৫ মিনিটে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ।


১০.৩০মিনিটে  মহানগর আওয়ামী লীগ কার্যালয় এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা শেষে উপস্থিত রিক্সা শ্রমিকদের নিয়ে ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়। লিয়াকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্তর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব ওয়ালী খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শরীফ আলী মুনমুন, সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, মহানগর শ্রমিক লীগের কার্যনির্বাহী সদস্য ও রাজশাহী মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সহ-সভাপতি কাজিম উদ্দিন, যুগ্ম - সাধারন সম্পাদক জিব্রীল আমিন সনেট,  সহ-যুগ্ম সাধারণ সম্পাদক তানজির আহমেদ,  সাংগঠনিক সম্পাদক রাজিব হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম  রুনু, প্রচার সম্পাদক বাসেদ আলী,কোষাধক্ষ্য পিন্টু, দপ্তর সম্পাদক দেওয়ান তুষার আহমেদ, ক্রীড়া সম্পাদক এতেশাম টিটু। এছাড়া আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ইজি বাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিমন, জাতীয় রিক্সা- ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন তালুকদার, সদস্য সেলিম।


উল্লেখ্য যে জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর সমৃদ্ধ ও মঙ্গল কামনা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক এহেসানুল হক পিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোহেল প্রমূখ।

আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে