কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় “রাজশাহীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি” প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র শাখা কার্যালয় ইনচার্জ নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কি-নোট উপস্থাপন করেন প্রশিক্ষণ ও সাংস্কৃতিক কর্মকর্তা সৌমিক ডুমরী। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার, উপজেলা সমাজ সেবা অফিসার মোহা: আব্দুল মানিক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নিলুফা ইয়াসমিন। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় মতামত পেশ করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সুমিতা হাঁসদা, লুইস কিস্কু, সজনী হাঁসদা, রুবেল মুর্মু, শ্রী রনজিত রাই; বাপ্পী মার্ডী ও প্রিন্স মিঞ্জ। এছাড়াও নাগরিক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দের মধ্য হতে বক্তব্য রাখেন ইএসডিও প্রতিনিধি মোঃ আতিকুর রহমান, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আফতাব উদ্দীন, বিড়ইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল ইসলাম, মহিশালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী । মুক্ত আলোচনা শেষে বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্য পেশ করেন এবং ভুক্তভোগীদের পাশে দাড়াবার প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথি গোদাগাড়ী উপজেলার নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ সকল সামাজিক দ্ব›দ্বসমূহ নিরসনে প্রশাসনের সহযোগিতার প্রত্যয় জানান এবং  বলেন, “আপনারা অবিচল হবেন না বরং নিশ্চিন্ত থাকবেন। কেউ যদি কোন জোর জবরদস্তি করতে চায় বা আপনাদের সাথে নির্যাতন করে তাহলে তার নাম আমার কাছে জমা দিয়ে যাবেন।” পরিশেষ সভার সভাপতি তার সমাপনী বক্তব্যে সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। 

Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৯ ঘন্টা ৯ মিনিট আগে