কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ

রাজশাহীর পদ্মা নদীর মধ্যচর এলাকায় পানিবন্দী প্রায় ১শ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। পানির কারণে ঘরবাড়ি  ডুবে যাওয়ায় এসব পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতে এই ত্রাণ বিতরণ করা হয়।


মঙ্গলবার বিকেলে রাজশাহীর পদ্মার মধ্যচর এলাকায় পানিবন্দী মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় প্রায় ১শ পরিবারের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন পানিবন্দী পরিবারগুলোর সদস্যরা।

স্থানীয়রা জানান, পদ্মায় পানি বৃদ্ধির কারণে মধ্যচর এলাকার বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়েছে। এতে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের নিয়ে দুর্ভোগে পড়েছেন তারা। অনেকের ঘরবাড়ির আশপাশে পানি জমে থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে।


ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মতিহার থানা এলাকার সাবেক ছাত্রদল আহ্বায়ক তরিকুল ইসলাম কনক,  ছাত্রদল সাবেক সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন সনি এবং রাজশাহী ৬নং হরিয়ান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।


এ সময় তারা পানিবন্দী মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। বন্যা বা পানি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পানিবন্দী মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।


উপস্থিত ব্যক্তিরা বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। পানিবন্দী পরিবারগুলোর প্রয়োজন বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

Tag
আরও খবর
বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিতঃ

১২ দিন ৭ ঘন্টা ১৭ মিনিট আগে