কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিঠাপুকুরে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা


রংপুরের মিঠাপুকুর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলীদের উদ্যোগে ২৫৬৭ বুদ্ধ বর্ষ উদযাপন উপলক্ষে বিশ্বে শান্তি বিরাজ করুক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুভ বুদ্ধ পূর্ণিমার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভার শুরুতে মহামানব গৌতম বুদ্ধে স্মৃতিবিজাড়িত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মিঠাপুকুরে বেণুবন বৌদ্ধ বিহার থেকে র‌্যালী শুরু হয়ে ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত¡রে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তরবঙ্গের সর্ববৃহৎ বৌদ্ধ ধর্মাবলীদের মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়।  

মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য ও মিঠাপুকুর- আসনের সাংসদ পুত্র বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ মিঠাপুকুর উপজেলা শাখার সাবেক সভাপতি ও রংপুর জেলা আওয়ামীলীগের  আহবায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক মিন্টু মিয়া,মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের  আহবায়ক  সদস্য সাইদুর রহমান তালুকদার উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বেণুবন বৌদ্ধ বিহারের শিক্ষার্থীসহ উপজেলার বৌদ্ধ ধর্মাবলী ভক্তরা র‌্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।


Tag
আরও খবর