কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অবশেষে উচ্ছেদ করা হলো ছাওলা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মুদি-চায়ের দোকান

অবশেষে উচ্ছেদ করা হলো ছাওলা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে মুদি-চায়ের দোকান

অবশেষে উচ্ছেদ করা হলো রংপুরের পীরগাছার ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্মুখ থেকে মুদি-চায়ের দোকান শাওন স্টোর। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের উপস্থিতিতে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিঞা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, সেনা ও পুলিশ বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বারবার দোকান ঘর উচ্ছেদের নোটিস দিলেও শাওন স্টোরের মালিক সাইফুল ইসলাম তা কর্ণপাত করেননি। নিজের ইচ্ছেমতো চালিয়ে যাচ্ছিলেন তিনি। দোকান ঘরটি না সরানোর ফলে ছাওলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও ছাওলা জনকল্যাণ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কার্যক্রম চলমান রাখতে সমস্যার সম্মুখীন হতেন সংশ্লিষ্টরা। এদিকে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ বজায় রাখতে ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, শিবদেব চর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিয়া ও ছাওলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের সভাপতি সাখাওয়াত হোসেন উপজেলার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। 

আরও খবর