কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় ফাইনালে শ্যামনগরের মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়

বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় ফাইনালে শ্যামনগরের মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ১৬৫ নং পূর্ব মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় পর্যায়ে সেমি ফাইনাল খেলায় জয়লাভ করে ফাইনালে উত্তীর্ণ হয়েছে।

মঙ্গলবার বিকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত খেলায় বাগেরহাট জেলাকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। বুধবার ২টায় খুলনায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় পর্যায়ে বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনালে উত্তীর্ণ হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করেছেন উপজেলা পরিষদ শ্যামনগর, উপজেলা প্রশাসন শ্যামনগর, শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সহ বিভিন্ন শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ প্রমুখ।

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল বলেন ফাইনাল খেলাটি উপভোগ করা সহ খেলোয়াড়দের উৎসাহ দিতে আমাদের শ্যামনগর থেকে কয়েকটি গাড়ী ভরে অভিভাবকবৃন্দ যাবেন সেভাবে প্রস্ততি চলছে।

ছবি- বঙ্গমাতা গোল্ডকাপের বিভাগীয় ফাইনালে শ্যামনগরের মীরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়।




 

Tag
আরও খবর





রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ

৩ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে


সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে