কুলিয়ারচরে প্রতারণার শিকার ভুক্তভোগী, গ্রাম আদালতের রায় অমান্য করে ভূমি আত্মসাতের অভিযোগ পীরগাছায় কাল মাওলানা আবরারুল হক আসিফের তাফসিরুল কোরআন মাহফিল বুধহাটা-পাইথালী সড়কের বেহাল দশা, ৫ মাসেও শুরু হয়নি সংস্কার কাজ কোম্পানীগঞ্জে টেকের বাজার মাদ্রাসার দুই হাফেজকে পাগড়ি প্রদান লোকসানের ক্ষত না শুকাতেই বৃষ্টির আঘাত, শিবচরের কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ কারাবন্দি চার সাংবাদিকের মুক্তির দাবিতে টাঙ্গাইল যাত্রা সহ একাধিক সিদ্ধান্ত গ্রহণ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল ময়মনসিংহ জেলা ইউনিটের জয়পুরহাটে ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবসে র‍্যালি ও আলোচনা সভা পীরগাছায় চর তাম্বুলপুর জেএন দাখিল মাদ্রাসার এক ব্যতিক্রমী উদ্যোগ; পাড়ায় পাড়ায় গিয়ে করছে উঠান বৈঠক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ফটিকছড়ি উত্তর উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল কচুয়া সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হলেন ড. মোঃ মনির হোসেন সরকার প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, বাড়িতে হামলা ও লুটের অভিযোগ রাফি হত্যা মামলার আসামী গ্রেপ্তার সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান যাত্রী বেশে ইয়াবা পাচারকালে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার ময়মনসিংহে আলোচনা ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট রাইটার্স অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; কবি সোহরাব হোসেন ও গিয়াস উদ্দিন ফারুকীর জন্মদিনে কবিতা পাঠ ঝিনাইগাতী রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মুরাদ ও সম্পাদক আনিছ ২০২৭ ইউপি নির্বাচনে ওচমানপুরে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী

শ্যামনগর গাবুরায় সেচ মেশিনে কাপড় জড়িয়ে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু

শ্যামনগর গাবুরায় সেচ মেশিনে কাপড় জড়িয়ে এক ঘের ব্যবসায়ীর মৃত্যু

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গাবুরায় চিংড়ী ঘেরে পানি সেচ দিতে গিয়ে নিজের স্যালো মেশিনে শীত বস্ত্র গলার মামলার জড়িয়ে মোঃ উজ্জল হোসেন(২৭) নামে এক চিংড়ী ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার লক্ষিèখালী গ্রামে।

মৃত ব্যক্তি খলিশাবুনিয়া গ্রামের মোঃ হযরত আলী গাইনের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

গাবুরা ইউপির উন্নয়ন কর্মী মনিরুজ্জামান জানান, রাতে নিজ বাড়ী থেকে নিজের চিংড়ী ঘেরে পানি উঠানোর জন্য বের হয়ে যান। সকালে স্থানীয়রা তাকে নিজ চিংড়ী ঘেরে স্যালো মেশিনে নিজের শীত বস্ত্র গলার মামলার জড়িয়ে মৃত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে শ্যামনগর থানায় নিয়ে আসেন।

স্থানীয়রা অনেকে মত প্রকাশ করে বলেন বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এ বিষয়ে বলেন ময়না তদন্ত শেষে মৃত ব্যক্তির মৃত্যুর প্রকৃত ঘটনাটি জানা যাবে।

ছবি- শ্যামনগর গাবুরায় স্যালো মেশিনে কাপড় জড়িয়ে মৃত ব্যক্তি।




Tag
আরও খবর






সাতক্ষীরা মেডিকেল থেকে দাকোপে বদলি

৪ দিন ১২ ঘন্টা ৪৯ মিনিট আগে