কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নড়িয়ার স্বপ্নের হাসপাতাল: মামলা পেরিয়ে কবে মিলবে সেবা?

শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় ৫১ কোটি টাকা ব্যয়ে নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নতুন ভবন হলেও এখনো কার্যক্রম শুরু হয়নি। চলতি বছরের জুনে নির্মাণকাজ শেষ হওয়ার পর হাসপাতালটি উদ্বোধনের তারিখ ছিল ১০ সেপ্টেম্বর। কিন্তু পুরাতন হাসপাতালের কার্যক্রম সরানোর সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় একটি পক্ষ আদালতে মামলা করলে নতুন ভবনের কার্যক্রম স্থগিত হয়ে যায়। ফলে বাধ্য হয়ে পুরাতন হাসপাতালের জরাজীর্ণ ভবনগুলোতেই সীমিত স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে।

পুরাতন হাসপাতালের জরাজীর্ণ ভবনে চিকিৎসা কার্যক্রম চালাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের প্রধান সহকারী আশরাফুন নিসা আশা বলেন, “চিকিৎসকদের থাকার জায়গাগুলোকে অফিস কক্ষ হিসেবে ব্যবহার করছি, যা খুবই ছোট। রুমগুলোর অবস্থা এতটাই খারাপ যে, কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। নতুন হাসপাতালের আধুনিক ভবনে গেলে এই সমস্যাগুলো থাকতো না, আর রোগীরাও উন্নত সেবা পেত।”

হাসপাতালে চিকিৎসা নিতে আসা আলফাতুন্নেসা বলেন, “আমরা যেই কক্ষে আছি, সেটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেয়াল ও ছাদে ফাটল দেখা দিয়েছে। নতুন হাসপাতালটি চালু হলে আমরা ভালো পরিবেশে সেবা পেতাম। কিছু মানুষের কারণে মামলার জটিলতা তৈরি হওয়ায় আমাদের উন্নত সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে।

২০১৭-১৮ সালের পদ্মা নদীর ভাঙনে মুলফৎগঞ্জ হাসপাতালের মূল ভবন নদীগর্ভে বিলীন হয়ে যায়। এরপর নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়া এলাকায় আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। প্রেস ক্লাব সভাপতি আব্দুল খালেক পেদা ইমন বলেন, “হাসপাতালটি আধুনিক যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধাসহ নির্মাণ সম্পন্ন হয়েছে। অথচ মামলার কারণে নতুন ভবনে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এতে রোগীরা উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে।”

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল জমাদ্দার জানান, পুরাতন ভবনে সীমিত স্বাস্থ্যসেবা দিতে হচ্ছে। তিনি বলেন, “নতুন হাসপাতালে গেলে আধুনিক যন্ত্রপাতি ও পর্যাপ্ত জায়গার কারণে সেবার মান অনেক উন্নত হবে। কিন্তু স্থানীয়দের করা মামলার কারণে আমরা নতুন ভবনে যেতে পারছি না।”

শরীয়তপুরের সিভিল সার্জন আবুল হাদী মো. শাহপরান জানান, পুরাতন ও জরাজীর্ণ ভবনে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হচ্ছে। তবে মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

নড়িয়া উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের জন্য নির্মিত আধুনিক এই হাসপাতালটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, মামলার জটিলতা দ্রুত সমাধান করে হাসপাতালের কার্যক্রম শুরু করা উচিত, যাতে এলাকাবাসী উন্নত চিকিৎসা সেবা পেতে পারে।

স্বপ্নের এই হাসপাতালটি কবে চালু হবে, তা নিয়ে নড়িয়ার মানুষের মধ্যে আশঙ্কা ও প্রশ্ন রয়ে গেছে।

Tag
আরও খবর