কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধানের সাথে নব যোগদানকৃত ইউএনও’র মতবিনিময় সভা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কর্মরত সকল দপ্তর প্রধানের সাথে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর ২০২৩ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে নবাগত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ আব্দুল মান্নান, ঝিনাইগাতী থানার এসআই রোকসানা আক্তার খানমসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ। মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নবাগত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঝিনাইগাতী উপজেলায় ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার যোগদান করেন। বিভিন্ন দপ্তরের প্রধানগণ তাদের কাজের বিষয়াদি মতবিনিময় সভায় উল্লেখ করেন। এসময় নবাগত ইউএনও মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া তার বক্তব্যে বলেন, সকলের সহযোগিতা পেলে ঝিনাইগাতী উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবেন তিনি। একইদিনে বিকেল ৩টায় স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় ইউএনও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

Tag
আরও খবর