শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১ মে বুধবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন, আলোচনা সভা ও শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অতিথি হিসেবে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল। এছাড়াও অন্যান্যদের মধ্যে অংশ নেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথক পৃথক ভাবে এ কর্মসূচির আয়োজন করে।
৯ ঘন্টা ২৩ মিনিট আগে
২১ ঘন্টা ৫২ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৮ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
২ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৩৪ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৩৯ মিনিট আগে