কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে ২০২৩-২০২৪ অর্থ বছরের বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২২ আগস্ট বৃহস্পতিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. নবেশ খকশি, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুন চন্দ্র কোচ, কার্যকরী সদস্য প্রমুলন সাংমা, লিও কুবি, লিও চিসিম, নন্দলাল বর্মনসহ আদিবাসী নেতৃবৃন্দ ও শিক্ষার্থীগণ। ওই সময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে ২০ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৮০ হাজার টাকার বাইসাইকেল, প্রাথমিক পর্যায়ের ৮০ জনকে শিক্ষা উপবৃত্তি বাবদ ২ লক্ষ টাকা, মাধ্যমিক পর্যায়ের ৫৫ জন শিক্ষার্থীকে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৬ জন শিক্ষার্থীকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। বাইসাইকেলসহ সর্বমোট ৯ লক্ষ ৫৭ হাজার টাকা প্রদান করা হয়েছে। 

Tag
আরও খবর