কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পুলিশ পরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ঝিনাইগাতী থানার এসআই রোকসানাকে র‍্যাংক ব্যাজ পরিধান

শেরপুরের ঝিনাইগাতী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) রোকসানা আক্তার খানম সদ্য এসআই (নিরস্ত্র) হতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়ায় আজ ৯ সেপ্টেম্বর ২০২৪ সোমবার শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে তাকে র‍্যাংক ব্যাজ পরিধান করান, শেরপুরের নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ওই সময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শককে পেশাদারিত্ব বজায় রেখে জনসেবা প্রদানের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, সদ্য পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া রোকসানা আক্তার খানম নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার একজন কৃতী সন্তান। তিনি ২০১২ সালে ৩৩তম আউটসাইট ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ এসআই (নিরস্ত্র) পদে যোগদান করেন। প্রথমে তিনি জামালপুর জেলায় দায়িত্ব পালন করেন। পরে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। তিনি শীঘ্রই ঢাকা এসবি’তে যোগদান করবেন বলে জানা গেছে। তিনি সকলের দোয়া প্রার্থী।

Tag
আরও খবর