কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ২৩ অক্টোবর বুধবার রাতে ঝিনাইগাতী বাজারস্থ সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো– ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া গ্রামের কালা গাজির ছেলে মাদক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুর (৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া (২০) ও চাঁন মিয়ার ছেলে আয়নাল হক (৩০)। পুলিশ জানায়, মাদক সম্রাট মিস্টার আলী ওরফে মনছুরসহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে মদ নিয়ে রাতের গাড়িতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের আটক করে ঝিনাইগাতী থানায় খবর দেয়। পরে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশ এসে তাদের দুটি ব্যাগে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিস্টার আলী ওরফে মনছুরের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা হয়েছে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমীন বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’

Tag
আরও খবর