কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ১০৫টি পরিবার পেল নতুন ঘর

শেরপুরের ঝিনাইগাতীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অর্থায়নে ও বাস্তবায়নে বন্যা পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় ১০৫টি গৃহহীন পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর প্রদান করা হয়েছে। ১১ মে রবিবার বেলা ১১টায় উপজেলার চাপাঝোড়া গ্রামের জংসের আলীকে আনুষ্ঠানিকভাবে ঘরের চাবি ও কাগজপত্র প্রদানের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। এসময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের দান বিভাগের প্রধান মাহবুবুর রহমান চৌধুরী, প্রকল্প কর্মকর্তা জুবায়ের ইবনে কামালসহ স্থানীয় স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। জানা যায়, ২০২৪ সালের ৪ অক্টোবর ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলের পানিতে ওই পরিবারগুলোর বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরই পরিপ্রেক্ষিতে অসহায় ১০৫টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট বারান্দাসহ সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। প্রতিটি ঘর নির্মাণে ৩ লক্ষ টাকা করে ব্যয় হয়েছে। এছাড়াও আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় ক্ষতিগ্রস্ত শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৪৯টি, নকলা উপজেলায় ২টি এবং শেরপুর সদর উপজেলায় ৪টিসহ মোট ১৬০টি ঘর প্রদান করেন।

Tag
আরও খবর