কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিনাইগাতীতে বিভাগীয় কমিশনারের সফর: কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধনসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে বিনামূল্যে কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধনসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। ২৭ মে মঙ্গলবার দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এসময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি, কৃষক যদি বেঁচে থাকে, কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি হাসে, তাহলে বাংলাদেশ হাসবে। এরপর উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং উপজেলা ভূমি অফিসে ‘ভূমি মেলা-২০২৫’ উপলক্ষে আয়োজিত জনসচেতনতামূলক সভায় মূল্যবান বক্তব্য প্রদান করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, ওসি মো. আল-আমীন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রোস্তম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে ঝিনাইগাতী উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এসময় বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ পরিদর্শনকালে সকল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

Tag
আরও খবর