মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে ট্র্যাজেডি, বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া শ্যামনগরে বজ্রপাতে এক জেলের মৃত্যু সুবর্ণচরে যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব

ঈদে গজনী ও মধুটিলায় পর্যটকদের ঢল, প্রকৃতির টানে মুখর গারো পাহাড়, জমজমাট দুই পর্যটন কেন্দ্র

ঈদুল আজহার ছুটিকে ঘিরে শেরপুরের গারো পাহাড়সংলগ্ন দুই জনপ্রিয় পর্যটন গন্তব্য গজনী অবকাশ পর্যটন কেন্দ্র এবং মধুটিলা ইকোপার্ক পরিণত হয়েছে ভ্রমণপিপাসু মানুষের মিলনমেলায়। ঈদের দিন থেকেই হাজার হাজার দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দুই স্থান।


ভারতের মেঘালয় সীমান্তঘেঁষা উঁচু-নিচু পাহাড়, সবুজ বনভূমি, লেক এবং নির্মিত বিভিন্ন বিনোদন সুবিধার সমন্বয়ে গজনী ও মধুটিলা এখন ঈদ আনন্দের অন্যতম আকর্ষণ। পরিবার-পরিজন নিয়ে শহরের ব্যস্ততা ও যান্ত্রিক জীবন থেকে কিছুটা স্বস্তি খুঁজতে এখানে ছুটে এসেছেন নানা শ্রেণি-পেশার মানুষ।


গজনী অবকাশ পিকনিক স্পটের ঝুলন্ত সেতুর ইজারাদার সানোয়ার হোসেন জানান, এবারের ঈদে পর্যটকের উপস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের ভিড়ে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে উঠছে।


সরেজমিনে দেখা গেছে, শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত দীর্ঘ ওয়াকওয়ে পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করছে। পাহাড়ের বুক চিরে তৈরি এই পথ ধরে লেকের পাশ দিয়ে হেঁটে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাওয়ার অভিজ্ঞতা দর্শনার্থীদের মুগ্ধ করছে। এছাড়া লেকে নৌভ্রমণ, পাহাড়তলীতে কফি আড্ডা, গান-বাজনা এবং প্রাকৃতিক পরিবেশে সময় কাটানোর সুযোগও পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে।


গারো মা ভিলেজে বসে দর্শনার্থীরা উপভোগ করছেন পাহাড়ি জনপদের জীবনধারা, বিস্তীর্ণ ধানক্ষেত এবং গারো সম্প্রদায়ের সংস্কৃতির নানা দিক। শিশুদের জন্য রয়েছে চুকুলুপি চিলড্রেনস পার্ক ও নতুন শিশু কর্ণার। পাশাপাশি ঝুলন্ত সেতু, সেলফি ব্রিজ, লাভ সেলফি জোন এবং লেকের ওপর নির্মিত ভাসমান সেতুও দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।


জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে আসা পর্যটক হুমায়ুন বলেন, “প্রতিবছরই ঈদের ছুটিতে এখানে আসি। প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানোর অনুভূতি সত্যিই অসাধারণ।”


ঢাকা থেকে আগত এক দর্শনার্থী বলেন, “শহরের কোলাহল থেকে দূরে গারো পাহাড়ের এই পরিবেশ মনকে অন্যরকম প্রশান্তি দেয়। ঈদের আনন্দ যেন এখানে এসে পূর্ণতা পায়।”


পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন ও নিয়মিত টহলের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বলেন, দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।


স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, অন্যান্য বছরের তুলনায় এবার পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হওয়ায় তাদের ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়েছে।


ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে আনন্দ খুঁজতে আসা মানুষের ভিড়ে গজনী অবকাশ পর্যটন কেন্দ্র ও মধুটিলা ইকোপার্ক এখন যেন উৎসবমুখর এক প্রাণচঞ্চল জনপদ।

Tag
আরও খবর