কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ ৪ আসনে আব্দুল ওয়াহাবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় বিএনপি'র তৃণমূল নেতাকর্মীরা

সিরাজগঞ্জ ৪ আসনে আব্দুল ওয়াহাবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় বিএনপি'র তৃণমূল নেতাকর্মীরা

দেশ নায়ক তারেক রহমানের নির্দেশিত কর্মসূচীগুলো তৃণমূলে পৌছিয়ে দিচ্ছেন। এবং বিএনপির ঘোষিত প্রায় প্রতিটি কর্মসূচীতে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে রাজপথে লড়াই সংগ্রামে উপস্থিত হন, আব্দুল ওয়াহাব।

নব্বই স্বৈরচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। আব্দুল ওয়াহাব ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মাধ্যমে তার রাজনীতির শুরু। তিনি যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক অন্যতম সদস্য ছিলেন। বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। এছাড়াও তিনি বগুড়া জেলার আজিজুল হক কলেজের একজন মেধাবী ছাত্রনেতা ছিলেন।

আব্দুল ওয়াহাব বিএনপিসহ দলমত নির্বিশেষে সবার কাছে গ্রহনযোগ্য, সৎ ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি। তার পুরো পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সাথে প্রত্যক্ষক্ষভাবে সম্পৃক্ত। রাজনৈতিকভাবে বিএনপি নেতাকর্মীদের মামলা ও কারামুক্ত করতে তিনি সর্বদা পাশে থাকছেন এবং তৃণমূলের নেতাকর্মীদের আর্থিকভাবে সহযোগিতা করে আন্দোলনমুখী করতে কাজ করে চলেছেন। আব্দুল ওয়াহাব সংসদ সদস্য পদে নির্বাচিত হলে সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া উপজেলার দৃশ্যপট উন্নয়নের আলোকে ছুয়ে দেবে বলে আশা করছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

আব্দুল ওয়াহাব ১৯৬৭ সালে উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাতী ইউনিয়নের গোয়ালজানি গ্রাম এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা আলহাজ্ব আহমেদ আলী। তিনি ৬ ভাই-বোনের মধ্যে প্রথম।

সিরাজগঞ্জ-৪ আসনের নেতাকর্মীরা জানান, আব্দুল ওয়াহাব হেভিওয়েট প্রার্থী এতে কোনো সন্দেহ নাই। নেতাকর্মীদের মাথার উপর ছায়ার মতো কাজ করেছেন তিনি। মামলা-হামলায় তিনি সবার আগে এগিয়ে এসেছেন। প্রায় ১৫ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম বৃহৎ রাজনীতিক সংগঠন বিএনপিকে ঘিরে জনগণের কৌতুহলটা একটু বেশি। উল্লাপাড়া উপজেলার তৃণমূলের বিএনপি নেতাকর্মীসহ সর্বস্তরের জনসাধারণ বলেন, তিনি একজন কর্মীবান্ধব নেতা মানুষের বিপদ আপদে সব সময় তিনি পাশে থাকেন। সেই কারণে আমরা আব্দুল ওয়াহাবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।

আরও খবর