কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা


‎​

‎সিরাজগঞ্জ সদর উপজেলার ৫নং খোকশাবাড়ী ইউনিয়ন আজ এক বিশাল জনস্রোতে রূপ নেয়। হাজারো গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এলাকার পরিবেশ। ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের সাথে এক জমজমাট মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় বিএনপি নেতা বখতিয়ার ফিরোজ।

‎

‎শনিবার (২৫ অক্টোবর) বিকেলে খোকশাবাড়ী ইউনিয়নের দিয়ার পাচিল আজিজিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা মাঠে

‎​আজ আয়োজিত এই মতবিনিময় সভায় খোকশাবাড়ী ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে দলে দলে ছুটে আসেন নানা বয়সের মানুষ। জনস্রোতে পরিণত হওয়া এই বিশাল সমাবেশে স্থানীয় বাসিন্দারা বখতিয়ার ফিরোজকে সমর্থন জানান এবং তার হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

‎​সভায় প্রধান অতিথির বক্তব্যে খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ খোকশাবাড়ী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, আপনাদের এই ভালোবাসাই আমার শক্তি। সুখে-দুঃখে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও আপনাদের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে যাবো।

‎​হাজারো মানুষের এমন অভূতপূর্ব সমর্থন ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আগামী নির্বাচনে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে লড়াই করার ঘোষণা দিলে উপস্থিত জনতা মুহুর্মুহু স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে।

‎

‎স্থানীয় বিএনপি নেতা মোবারক হোসেন মকরুম মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা মশিউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সভাপতি মনিরুজ্জামান বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মৃদুল, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাদিদ হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল রানা,সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান, জাসাস নেতা মোশারফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
‎
‎এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা কয়েক হাজার নারী-পুরুষ ও তরুণ ভোটারদের উপস্থিতিতে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

আরও খবর