কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ

‎সিরাজগঞ্জে ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ


‎সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পদধারী তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

‎

‎পৌর এলাকার আসামি:

‎সাদ্দাম হোসেন (২২), পিতা- মৃত বাচ্চু শেখ ওরফে কারেন্ট বাচ্চু, গ্রাম- দিয়ার ধানগড়া সরদারপাড়া, বর্তমান ঠিকানা- রেলওয়ে কলোনি, সিরাজগঞ্জ। তিনি ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

‎​সদর উপজেলার আসামিরা: আশিক হোসেন (৩৯), পিতা- মৃত নূর হোসেন শেখ, গ্রাম- সয়দাবাদ মধ্যপাড়া, সিরাজগঞ্জ। তিনি সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য। ইমরুল কায়েস (১৯), পিতা হযরত আলী, গ্রাম- কড্ডা কৃষ্ণপুর, সিরাজগঞ্জ। তিনি সায়দাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য।

‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে। সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের সম্পৃক্ততা রয়েছে।

‎​এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রাকিবুল হাসান জানান, সুনির্দিষ্ট মামলায় এজাহারনামীয় ও সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারকৃত তিনজনকে আজ সকালে যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর