কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নির্মানাধীন রহমতগঞ্জ কাজিপুর সড়ক পরিদর্শন করেছেন সাংসদ জান্নাত আরা হেনরী

নির্মানাধীন রহমতগঞ্জ কাজিপুর সড়ক পরিদর্শন করেছেন সাংসদ জান্নাত আরা হেনরী



দীর্ঘ দিনেও শেষ হয়নি সিরাজগঞ্জের কাজিপুর মোড় থেকে ধুনট পর্যন্ত আঞ্চলিক সড়ক প্রসস্ত করনের কাজ।  রহমতগঞ্জ থেকে পলিটেকনিক ইনস্টিটিউট পর্যস্ত সড়কটির নির্মান কাজ বন্ধ আছে আর পুরাতন সড়কটি খানাখন্দে ভরে গেছে। নানা ভোগান্তি পোহাতে হচ্ছে এই সড়ক দিয়ে যাতায়াত কারিদের।  রবিবার সকালে এই সড়কটি পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ সদর কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী।  এসময় তিনি এই  সড়কে যাতায়াতকারি পরিবহনের চালক এবং  যাত্রীদের কথা শুনেন। এসময় চালক আর যাত্রীরা বলেন এই সড়কটি ৩/৪ বছর ধরে প্রসস্ত করনের কাজ চলছে,পলিটেকনিকের পর থেকে রাস্তা কাজ শেষ হলেও কাঠের পুল থেকে পলিটেকনিক পর্যন্ত রাস্তা দীর্ঘ দিন ধরে পরে আছে,রাস্তার মেরামত না করায় চলাচলের অনুপযোগী হয়ে গেছে। একদিকে প্রসস্ত করনের কাজ করায় সড়কটি চলাচল জন্য প্রস্তুত নয় অন্যদিকে পুরাতন সড়কটি খানাখন্দে ভরে যাওয়ায় প্রতিদিনই সড়কে ছোট ছোট দুর্ঘটনা ঘটছে যাত্রীদের বিরম্বনায় পরতে হচ্ছে। 



আমরা কি ভাবে এর প্রতিকার পাবো বুঝতে পারছি না। আজ আমাদের এমপি মহোদয় এসেছেন এতে আমরা খুশি দীর্ঘ দিন  এভাবে পরে থাকলেও কেও খোঁজ নিতে আসেন নাই। রাস্তার কাজেরও কোন অগ্রগতি হয় নাই,এখন যেহতু আমাদের অভিভাবক এসেছেন পরিদর্শনে আমরা আশাবাদী দ্রুত এই সড়কের কাজ শেষ হবে। এবিষয়ে সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ড.  জান্নাত আরা হেনরী বলেন এই সড়কটির প্রসস্ত করনের কাজ চলছে কাজিপুর অংশের কাজ শেষ হলেও আমার সংসদীয় আসন এলাকায় কাজ বন্ধ রয়েছে। এখানকার মানুষ বার বার বিষয়টি আমাকে অভিযোগ করেছে এজন্য আমি নিজে দেখতে এসেছি, সত্যিকারেই সড়কটি চলাচলের অনুপযোগী, আমি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই সড়কের সংস্কার করার ব্যবস্থা করবো। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ বলছে ভুমিঅধিগ্রহন জটিলতায় এই অংশের কাজটি ধীরগতিতে চলছে তবে দ্রুতই এই সমস্যা সমাধান করা হবে।

আরও খবর