কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রাসেল সেখ আলী

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রাসেল সেখ আলী

শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া এই ছাত্র সংগঠনটির রয়েছে অত্যন্ত গৌরবোজ্জ্বল এক রাজনৈতিক ইতিহাস। এদেশের প্রতিটি গণআন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হয়ে আছে বাংলাদেশ ছাত্রলীগের নাম। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের প্রয়োজনে বাংলা, বাঙালি, স্বাধীনতা ও স্বাধিকার অর্জনের লক্ষে তৎকালীন তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেরণা ও পৃষ্ঠপোষকতায় একঝাঁক স্বাধীনতাপ্রেমী তারুণ্যের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এশিয়া মহাদেশের ‘বৃহত্তম’ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে 

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে উজ্জীবিত হয়ে উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে  তরুণ প্রজন্মের অংহকার মেধাবী ছাত্র নেতা রাজপথের লড়াকু সৈনিক  জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাসেল সেখ আলী। সাবেক এই ছাত্র নেতাকে শীর্ষ নেতৃত্বে দেখতে চায় তৃণমূলের ছাত্রনেতা কর্মীরাও।

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন বলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে রাসেল সেখ রাজপথে ছিল। সামনের সারির কর্মী হিসেবে সে নিবেদিত প্রাণ।সাধারণ মানুষের কাছেও সে সমধিক প্রিয়।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ বিন আহমেদ বলেন, শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এবং প্রতিটি নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে রাসেল সেখ আলী অক্লান্ত পরিশ্রম করেছে ।

রাসেল সেখ আলী বলেন, দেশকে এগিয়ে নিতে সব সময় ছাত্রলীগ এগিয়ে ছিল, আগামীতেও সে ঐতিহ্য ছাত্রলীগের নেতাকর্মীরা ধরে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আজকের ছাত্রলীগ দেশের সকল অনৈতিক ও অপরাজনৈতিক কর্মকাণ্ড দমন করে কাঙ্খিত লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর আদর্শের প্রশ্নে জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছি। 

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার অতীত ত্যাগ, শ্রম ও অভিজ্ঞতা মূল্যায়ণ করবেন বলে আমি মনে করি।

আরও খবর