কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বাচ্চুর বোতলজাত পানি, স্যালাইন, শরবত ও ক্যাপ বিতরণ

জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক বাচ্চুর বোতলজাত পানি, স্যালাইন, শরবত ও ক্যাপ বিতরণ

সারাদেশ জুড়ে চলমান তীব্র তাপদাহের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে সিরাজগঞ্জে শ্রমজীবী দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষদের  মাঝে প্রশান্তি এনে দিতে প্রায় পাঁচ শতাধিক  বিশুদ্ধ বোতলজাত পানি খাবার স্যালাইন বিতরণ করেছে বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

বুধবার (০১ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোডের বেশ কিছু গুরুত্বপূর্ণ মোড়ে উক্ত বোতলজাত পানি বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। 

জানা যায় যে, গত ৭ দিন যাবত সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন, কাঠেরপুল এলাকা, মিলন মোড়,  এস এস রোড, বানিয়াপট্রি, বাহিরগোলা, কা‌জিপুর মোড় সহ বিভিন্ন মোড়ে মোড়ে এই কার্যক্রম করা হয় এবং চলমান রয়েছে।

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু'র অর্থায়নে টানা ৭ দিন যাবত বোতলজাত পানি, খাবার স্যালাইন, শরবত এবং শ্রমিক ও দিনমজুর মানুষদের মাঝে মাথায় পরার জন্য ক্যাপ বিতরণ করা এই কর্মসূচী পালন করে। 

এ সময় সড়কে চলাচলকারী পথচারি ও গাড়ি চালকদের মাঝে প্রতিদিন প্রায় ১,৫০০শত মানুষকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন প্রদান করেন। এছাড়াও শ্রমিক ও দিনমজুর মানুষদেরকে   ৫'শত মাথার ক‌্যাপ এবং শরবত পান করান।

সাইদুর রহমান বাচ্চু তিনি বলেন, মানুষ মানুষের জন্য এই কথায় বিশ্বাস রেখে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশনায় সামর্থ্য অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। একইসঙ্গে সামর্থ্যবান ব্যক্তিদের এই তীব্র তাপদাহে শ্রমজীবীদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।

খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি পেয়ে রিকশা চালক রহিম মিয়া বলেন, গরীবের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ ভালো কাজ। এই তীব্র তাপদাহের মধ্যে বাচ্চু ভাই নিজে উপস্থিত থেকে আমাদের হাতে হাতে পানি ও খাবার স্যালাইন দিচ্ছে সেই জন্য তাকে অনেক ধন্যবাদ জানাই। তার জন্য এবং তার পরিবারের জন্য অনেক দোয়া থাকবে। আল্লাহ যেন তাদের সকলকে ভালো রাখে এবং সুস্থ রাখে।

এ সময়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদ সহ স্বেচ্ছাসেবক দল যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর