কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সিরাজগঞ্জ পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা পারভীন।

এর আগে সোমবার সকালে দুর্ণীতি ও স্বেচাচারিতার অভিযোগ এনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর অপসারন চেয়ে আন্দোলনের নামে কলেজের শিক্ষার্থীরা। কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষর অপসারনসহ ১০ দফাদাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার 

মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। 

এসময় শিক্ষার্থী

তাসনিয়া পারভিন তাসনিম জানান প্রিন্সিপাল ১২ বছর ধরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন কিন্তু তিনি নিজেকে ভারপ্রাপ্ত মনে না করে কলেজের মালিক মনে করেন। মাত্র ১৬ হাজার ৭শ টাকার বেতনে চাকরি করে তিনি ৪০ লাখ টাকার প্রিমিও গাড়ি ব্যবহার করেন,গড়েছেন মিল কারখানা কিনেছেন একাধিক জমি ও প্লট তার এত টাকার উৎস কলেজে দুর্ণীতি।

এস এস সি পরিক্ষার্থী মেহেদী হাসান শুভ বলেন খাদিজা ম্যামের দুর্ণীতি নিয়ে ২২ সালে মানবকন্ঠ পত্রিকায় নিউজ হয়েছে তার পরও তিনি কিসের জোরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তার অপসারন চাই।

একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইসরাত জাহান জানান প্রিন্সিপাল আমাদের সাথে খারাপ আচরন তো করেনই আমাদের অবিভাবকদের সাথে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এধরনের শিক্ষককে আমরা চাই না।

আন্দোলনের সমন্বয়ক আসিফ আনান জানান আমরা ১০ দফা দাবি দিয়েছি, ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারন করতে হবে পাশাপাশি ২০১২ থেকে ২৪ সাল পর্যন্ত তিনি কলেজে যেসকল দুর্ণীতি করেছে তার তদন্ত করে বিচারের ব্যবস্থা করতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার মান ফিরিয়ে আনতে হবে। একসময় স্কুল ও কলেজ শাখা মিলে শিক্ষার্থী ছিলো ১৪ থেকে ১৫ শ এখন তা কমে ৩ শ থেকে ৪ শ জন হয়েছে।  আমাদের দাবি না মানলে আমরা সিরাজগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এক হয়ে আন্দোলনে নামবো। এ ছাড়াও  মানববন্ধনে উপস্থিত থেকে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  

সম্মনায়ক মোঃ আশিক আফনাফ এস এস সি ব্যাজ ২০২৪ 

মোঃ মাকমুদুল হাসান সোহাগ, ২০২৪ এস এস সি পরীক্ষার্থী, মোছাঃ সোহাগী খাতুন রিয়া,  দ্বাদশ শ্রেণী, ২০২৪,মোঃ নজরুল ইসলাম,  ২০১১ শিক্ষা  বর্ষ, মোহাইমেন তামিম, ২০১৭,  মোঃ মাযহারুল  ইসলাম ২০১৭ ব্যাজ , মূল প্রতিনিধি, কাজী দীপ এস এস সি ব্যাজ ২০২০ 

আব্দুল্লাহ আল নোমান, ২০১৬  এস এস সি ব্যাজ, প্রমুখ, 

শিক্ষার্থীদের বেধে দেওয়া সময়ের মধ্যেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা পারভীন  পুলিশ লাইন স্কুল এ্যান্ড কলেজের সভাপতির নিকট পদত্যাগ পত্র জমা দেন। তবে কি কারনে তিনি পদত্যাগ করেছেন সেটা পদত্যাগ পত্রে উল্লেখ করেন নি। কেনো পদত্যাগ করলেন এমন প্রশ্নে তিনি এরিয়ে গিয়ে বলেন আমি আজই কলেজ পরিচালনা কমিটির সভাপতির নিকট পদত্যাগ পত্র জমা দিয়েছি।

খাদিজা পারভীনের পদত্যাগের খবরে মিষ্টি বিতরন করেছে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আরও খবর