কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

সিরাজগঞ্জে সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী সেবা মুক্ত স্কাউট গ্রুপ শুরু করেছে আহার শনিবার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে অসহায় গরীব ও দুস্থদের মাঝে প্রতি শনিবার ২০০ জন অস্বচ্ছল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেনস সেবা মুক্ত স্কাউট গ্রুপ।

এরই ধারাবাহিকতায় গত শনিবার, ৩১ আগস্ট  দুপুরে খাবার বিতরণের সিরাজগঞ্জ পৌর এলাকার এস এস রোডস্থ মুসলিম সুইটস এন্ড দই ঘর এর সামনে সেবা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে ও আমেরিকা প্রবাসী বাংলাদেশি কৃতি সন্তানের আর্থিক সহযোগিতায় ২০০ জন মানুষের হাতে দুপুরের রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়।

এসময় খাবার তুলে দেন সেবা মুক্ত রোভার গ্রুপের আর. এস. এল অধ্যাপক মো. আসলাম হোসেন, সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহী , ইউনিট লিডার আবু হানিফ,   মো. আশিকুর রহমান (আশিক), রোভার মেট মো. নাজমুল হোসাইন, মো. সিফাত হোসেন, মো. রাশেদুল ইসলাম, মো. পারভেজ, মো. রাজু সেখ, মো. শামস ইবনে মহসিন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের সম্পাদক মো. হোসেন আলী (ছোট্ট)

উল্লেখ্য, সেবা মুক্ত স্কাউট গ্রপ বিভিন্ন সময় অসহায় মানুষদের সহযোগিতা করে থাকে। বন্যার সময় অসহায়দের মাঝে খাবার সামগ্রী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ এবং গরীব অসহায়দের মাঝে বিনামূল্য চক্ষু ক্যাম্প, ছানী অপারেশন ও বিনামূল্য চশমা বিতরণ করে থাকে। এ ছাড়াও শহরের রাস্তার সৌন্দর্য্য বর্ধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছে এই গ্রুপটি। সম্প্রতি তারা অসহায় মানুষদের মাঝে দুপুরের খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে। কার্যক্রম গতিশীল রাখতে বিত্তবানদের পাশে থাকার আহ্বান করেছে এই সংগঠনটি 

আরও খবর