কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত

রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের নব গঠিত এডহক কমিটির অভিষেক অনুষ্ঠিত



সিরাজগঞ্জ পৌর শহরের অন্যতম বিদ্যাপীঠ রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি  কলেজে'র নব গঠিত এডহক গভর্নিং বডির  কমিটির অভিষেক অনুষ্ঠিত হয় । এ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত, গীতা পাঠ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, বৈষম্য বিরোধী আন্দোলনকালে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করার পর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজ সিরাজগঞ্জের  আয়োজনে,

বৃহস্পতিবার (৭ নভেম্বর-২০২৪) সকাল ১০ টায় অত্র ডিগ্রি কলেজ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সাবেক এমপি ও সিরাজগঞ্জ জেলা বিএনপি'র সভাপতি রোমানা মাহমুদ এসময়ে তিনি তার বক্তব্যে বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে এ কলেজের সার্বিক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। সকল শিক্ষার্থীদের ভালোভাবে সু-শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষক ও অভিভাবকদের তাদের সন্তানের প্রতি সুদৃষ্টি ও খেয়াল রাখতে হবে। তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস সহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ সাইদুর রহমান বাচ্চু,  যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হারুন-অর- রশিদ খান হাসান,  কলেজের  প্রতিষ্ঠাতা ও সভাপতি নুরুল ইসলাম মন্টু, জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি   প্রমুখ। 

এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  সংবর্ধিত ব্যক্তি, গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি এবং জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম সরকার শামীম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন,  কলেজের জৈষ্ঠ্য প্রভাষক মোঃ ইস্রাফিল হাসান ও প্রভাষক আমেনা হাসান। 

 দাবি নিয়ে  বক্তব্যে রাখেন,  নন এমপিও শিক্ষক- কর্মচারী পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অত্র কলেজের  প্রভাষক মোঃ রায়হান কবীর মিঠু এসময়ে তিনি তার বক্তব্যে বলেন,  স্বীকৃতি প্রাপ্ত সকল ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শর্তবিহীনভাবেএমপিভূক্ত করতে হবে। আমরা প্রায় ২৫ বছর যাবত অনেক শিক্ষক বিনা বেতনে চাকুরি করে আসছি

অনেকে অভাব-অনটনে রোগ শোকে মৃত্যু বরণ করেছেন। তার আর্থিক সহযোগিতা করবেন বলে আশা করছি। 

এ অনুষ্ঠানে  কলেজের উপাধ্যক্ষ, অধ্যাপক সহকারী, সহযোগী অধ্যাপক, প্রভাষকগণ,  সকল  শিক্ষক, শিক্ষার্থীগণ,  অভিভাবকদের একাংশ, এডহক কমিটির সকল সদস্যরা, জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রীরা ও এলাকার সুধীজন, গুণীজন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

আরও খবর