কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জামতৈল কামারখন্দ  উপজেলায়   প্রায় ১০০০ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ১৫০ শতাধিক রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখে লেন্স লাগানোর প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন চিকিৎকরা।

শনিবার ( ৭ ডিসেম্বর)  জামতৈল ধোপাকান্দি বহুমুখী  উচ্চ বিদ্যালয় জামতৈল কামারখন্দ উপজেলা,  সিরাজগন্জে অধ্যাপক এম. এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল সিরাজগঞ্জের বাস্তবায়নে  এ.এম ফষ্টর কেয়ার, ইউএসএ  এর আর্থিক সহযোগিতায় এবং সেবা মুক্ত স্কাউট গ্রুপ সিরাজগঞ্জের সার্বিক সমন্বয়ে দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের  সভাপতি এম. এম কামরুল হাসান ( পিআরএস)৷  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটসের পরিচালক  (অবসরপ্রাপ্ত) লিডার ট্রেইনার পি, আর,এস মোঃ গোলাম মোস্তফা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ গোলাম মোস্তফা বলেন, বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায়  স্বাগত জানিয়ে বলেন, মানুষের অন্যতম গুরুত্বপূর্ন অঙ্গ চোখ। কাজেই চোখের কোন সমস্যা দেখা দিলে অবহেলা না করে দ্রুত  চিকিৎসা নেয়া প্রয়োজন।  সমাজের অসহায় দরিদ্র জনগোষ্ঠিকে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা দেয়া একটি মহৎ কাজ।বিগত  বছর ও এবছরে  চক্ষু রুগীদের জন্য বিনামূল্যে চক্ষু সেবাদান কার্যক্রম চলছে  সিরাজগঞ্জের ৯ টি উপজেলায় এ পর্যন্ত  ৭ টি চক্ষু শিবির ক্যাম্প করা হলো।  এতে  এলাকাবাসীকে উপকৃত করেছে। বিজয়ের এই মাসে বিনামূল্যে চক্ষু শিবিরের আয়োজন করায় আরও অনেক চক্ষু রোগী উপকৃত হবে। সেবামূলক কর্মকা-ের প্রশংসা করে আগামীতেও সিরাজগঞ্জের বিভিন্ন   উপজেলায় নতুন ব্যাপক ভাবে চক্ষু শিবির করা হবে। তিনি সকলের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানের সভাপতি এম এম কামরুল ইসলাম বলেন,  এ এলাকাসহ আসপাসের গ্রামের মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। চোখের চিকিৎসা করানো তাদের জন্য অনেক ব্যয় বহুল। তাদের কথা চিন্তা করে

 আমরা নিম্নবিত্ত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করেছি। মানুষের পাশে 

 থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে এ ধরনের চিকিৎসা সেবা ক্যাম্প অব্যাহত রাখারও চেষ্টা করবো।

এসময়ে উপস্থিত ছিলেন   সেবা মুক্ত স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, সেবা মুক্ত স্কাউট গ্রুপের (আর এস এল) অধ্যাপক  মো. আসলাম হোসেন, অধ্যাপক এম এ মতিন বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, সিরাজগঞ্জের প্রোগ্রাম কোয়াডিনেটর মিজা আহমেদ আলী লিটন,জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইয়াহিয়া,  কামারখন্দ উপজেলা স্কাউটের সাবেক সহকারী কমিশনার মোঃ জহুরুল ইসলাম, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক সাংবাদিক  মো. হোসেন আলী (ছোট্ট), প্রমূখ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মাছুম বিল্লাহ মাহি,  মো. আশিকুর রহমান, সহকারী ইউনিট লিডার  মো. হানিফ, মো. হাফিজুর রহমান, , মোঃ পারভেজ সরকার, সহ রোভার এবং স্কাউট সদস্য  ও গার্ল ইন রোভার ও রোভার সদস্যর উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য ঃ এছাড়াও ৪০০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

আরও খবর