কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ

অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতার সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ

শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)  কর্তৃক আয়োজিত ইয়াং টাইগার্স বয়সভিত্তিক অনুর্ধ্ব-১৪ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৪ -২৫ এর সিরাজগঞ্জ জেলা দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া  সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল মমিন সরকার ও মাস্টার সেলিম খান।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অনুর্ধ্ব ১৪ ক্রিকেট দলের খেলোয়াড়রা হচ্ছে  তামিম শেখ ( অধিনায়ক)  ইউনুস আলী ( সহ অধিনায়ক) ,তামিম ইকবাল, হারুন অর রশিদ,মোঃ স্বাধীন, আবদুল্লাহ, মাহবুবুর রহমান, আল রাফি মিরাজ,হোসাইন রাশেদ অর্নব,বায়েজিদ হোসাইন, ইব্রাহিম হোসেন, সোহাগ, সাব্বির আহমেদ ও ইয়াসিন। 

স্টান্ড বাই,দীপ্ত দাস,রাকিব খান,তাবিব ইসলাম ও রাদ শাহমাত।

কোচের দায়িত্ব রয়েছেন আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কোচ মোঃ হালিম বাবু এবং ম্যানেজারের দায়িত্ব রয়েছেন  জেলা ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী  মোঃ রেজাউল করিম। 

রাজশাহী বিভাগের চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ  জেলা স্টেডিয়াম এই দুই ভেন্যুর মধ্যে সিরাজগঞ্জ খেলবে চাঁপাইনবাবগঞ্জ স্টেডিয়ামে। 

এ গ্রুপে সিরাজগঞ্জের অন্য প্রতিপক্ষ দল গুলো হচ্ছে নওগাঁ, পাবনা ও নাটোর। ৩০ ডিসেম্বর উদ্বোধনী দিনে সিরাজগঞ্জ জেলা দল প্রথম খেলায় মুখোমুখি হবে নাটোর জেলা দল।

আরও খবর