কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঐতিহ্যবাহী সিরাজগঞ্জের কাটাখালিতে পরিচ্ছনতা অভিযান শুরু

কাটাখালি খাল পরিস্কার রাখি, দূষণমুক্ত পরিবেশ গড়ি’ শ্লোগান নিয়ে সিরাজগঞ্জের কাটাখালি নদী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে এই কাটাখালি নদী সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়। এ অভিযানে অংশ নেয় সিরাজগঞ্জ স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। পরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এই পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না।

এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র উপদেষ্টা কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, জেলা জাসাসের আহবায়ক রানা। প্রমুখ।

আরও খবর