কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি সোহেল মাহমুদ রঞ্জুকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম. সোহেল মাহমুদ রঞ্জুকে সংবর্ধনা ও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিয়েছে অত্র মাদ্রাসার শিক্ষকসহ এলাকাবাসী। ‎গতকাল সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় তাকে বরন করে নেন তারা।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল হাসেম, প্রীতিলতা স্কুলের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, মাদ্রাসার অভিভাবক সদস্য আলতাফ হোসেন ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি সদস্য জাহিদুল ইসলাম শাহীন, এছাড়াও অত্র গ্রামের মুরুব্বী আব্দুস সালাম খান, জয়নাল আবেদীন, রাকিবুল ইসলাম, হবিবর রহমান, আবুল কাশেম, রেজাউল করিম খোকন, সাইফুল ইসলাম, আব্দুস সোবাহান, ফরিদুল ইসলাম ভূঁইয়া মজনু ভূঁইয়া,ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সহ আরো অনেকে

‎

‎চলতি মাসের ২৯ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী অঞ্চলের ১১৪ নং স্মারক রেজিস্টার প্রশাসন ছালেহ আহমেদ স্বাক্ষরিত একটি পত্রে ২০০৯ এর ৩৯ প্রবিধান অনুসারে প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে পত্র ইসুর তারিখ থেকে থেকে ছয় মাসের জন্য এডহক কমিটি অনুমোদন করে পত্র জারি করা হয়।

‎

‎কমিটিতে অন্য সদস্যরা হলেন, অভিভাবক সদস্য হিসেবে আলতাব হোসেন ভূঁইয়া ও জাহিদুল ইসলাম শেখ, সাধারণ শিক্ষক সদস্য এবং পদাধিকার বলে মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবুল হাসেম কে সদস্য সচিব করে অনুমোদন দেওয়া হয়।

‎

‎ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. সোহেল মাহমুদ রঞ্জু বলেন, প্রথমেই এলাকাবাসী ও মাদ্রাসার অভিভাবকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যাদের চাওয়ার কারণে ঐতিহ্যবাহী বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে মনোনিত হয়েছি। তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে সবসময় নিজেকে নিয়োজিত করবো, সেই সাথে সিরাজগঞ্জ এর মধ্যে অন্যতম একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবো। এবং অভিভাবক সহ প্রত্যেকটা মানুষকে যেন সেবা দিতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাব।

‎

আরও খবর