কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে ছোনগাছায় সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালি গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।

‎

‎শনিবার (১৬ আগস্ট) দুপুরে ইটালিগ্রামে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইটালী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী তাইনূস ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইটালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম সেখ, বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেন সরকার,ব্যবসায়ী মোঃশহিদুল ইসলাম খানসহ প্রমুখ।

‎সংবাদ সম্মেলনে বক্তরা বলেন ইটালি গ্রামের খায়রুজ্জামান ওরফে কামরুজ্জামান ৪০ বছর আগে নদীভাঙ্গনে বাড়ি হারিয়ে মামার বাড়িতে এসে বাড়িঘড় নির্মান করেন। এর পর থেকে একে একে নানা অনিয়ম দুর্নীতি   করতে শুরু করেন। তার অনিয়ম দুর্নীতি   বিরুদ্ধে এলাকায় বিভিন্ন সময় শালিসি বৈঠক আহবান করা হলেও সারা দেননি খায়রুজ্জামান। গ্রামের মানুষের সাথে বিভিন্ন কারনে তার বিরোধ রয়েছে। সম্প্রতি নিজের মামার সাথে জমি নিয়ে বিরোধ দেখা দেয় কামরুজ্জামান ওরফে খায়রুজ্জামানের এই বিষয় নিয়েও গ্রাম্য সালিশ হলে তিনি সেই রায় না মেনে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এর পর গণমাধ্যমে তাকে একঘড়ে করা হয়েছে বলে বক্তব্যদেন। এসময় তিনি বলেন গ্রাম্য মুরব্বিরা তাকে একঘরে করেছে  বাড়ির চারিদিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার সাথে গ্রামের কেও কথা বললে ৫ হাজার টাকা জরিমানা করা হবে বলে অভিযোগ করেন। তবে এই ধরনের কোন রায় বা সিদ্ধান্ত নেই ঐ গ্রামে। তার বাড়িতে বেড়াও দেওয়া হয়নি। তিনি জমি নিয়ে বিরোধ থেকে রক্ষা পেতে গ্রামবাসীর বিরুদ্ধে এই মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন। আমরা মিথ্যা সংবাদের প্রতিবাদ জানাই পাশাপাশি ঐ দুর্নীতি  বাজের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান গ্রামবাসী।

আরও খবর