কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে ২০২৫ সালের ২য় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০:৩০ মিনিটে শহরে মুজিব সড়ক রোডস্থ  সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: হাসানুজ্জামান তালুকদার রনজু সভাপতিত্বে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার মো: ফজলুর রহমান।

প্রধান অতিথি বলেন,এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করে তোলে এবং সাফল্যের প্রতি আগ্রহ বাড়ায়। অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের এ অর্জনে উৎসাহ প্রদান করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাপনী বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরা দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের প্রতিটি সাফল্য আমাদের জন্য গর্বের। শহীদ মডেল স্কুল শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে সর্বদা কাজ করে যাচ্ছে।”

এসময়ে স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীদের হাতে ফলাফলের ভিত্তিতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য : প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে প্রি-গ্রেডের ছাত্রী রাফিয়া জান্নাত রাইফা (রোল-৬৫)। তাকে স্কুল কর্তৃপক্ষ ক্রেস্ট প্রদান করে সম্মানিত করে।

পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে।

আরও খবর