কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ইউসিবি ব্যাংকের সহযোগিতায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ইউসিবি ব্যাংকের সহযোগিতায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে শীতার্ত অসহায় ও গরীব মানুষের পাশে দাঁড়িয়েছে ইউসিবি ব্যাংক। কালীবাড়ী গোবিন্দ বাড়ি ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে ইউসিবি ব্যাংকের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

রবিবার (৪ জানুয়ারি) বিকেলে কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির প্রাঙ্গণে শীতার্তদের মধ্যে এসময় কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ ইউসিবি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: মিজানুর রহমান,অপারেশন ম্যানেজার মো: মাহবুবুর রহমান, কালীবাড়ি গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সভাপতি বাবু জীবন বিশ্বাস,সহ-সভাপতি বীরেণ বিশ্বাস,সিনিয়র সদস্য উদয় ঘোষ (মন্টু),দুলাল দাস সহ আরোও অন্যন্য সদস্য বৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনা বক্তারা বলেন,তীব্র শীতের কারণে বিভিন্ন এলাকার দরিদ্র,অসহায় ও শীতেকাতর মানুষ উপকৃত হন এই জন্য কম্বল বিতরণ করা হলো।শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নআয়ের মানুষের দুর্ভোগ লাঘবে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তারা আরও বলেন,সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি চলমান দায়িত্ব আর সেই দায়িত্ববোধ থেকেই ইউসিবি ব্যাংক এ ধরনের সামাজিক কার্যক্রমে নিয়মিত অংশ নিচ্ছে। কালীবাড়ী গোবিন্দ বাড়ী ও ধর্মসভা মন্দির কমিটির সকল সদস্য বৃন্দ পক্ষ থেকে ইউসিবি বাংক কে ধন্যবাদ জানাই। 

উল্লেখ্য: এসময় সার্বিক সহযোগিতায়  কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,মন্দির কমিটির সদস্যবৃন্দ এবং ইউসিবি ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান শীতের রাতে এই কম্বল তাদের জন্য অনেক বড় সহায়তা হবে। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর