কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জামালগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশু ধর্ষর্ণের মামলায় জোনাইদ মিয়া (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জামালগঞ্জ উপজেলায় পাঁচ বছরের শিশু ধর্ষর্ণের মামলায় জোনাইদ মিয়া (১৭) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রবিবার শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত জোনাইদ মিয়া কে আসামী করে জামালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরে এই কিশোরকে গ্রেপ্তার করে শিশু আদালতে পাঠানো হয়। অভিযুক্ত জোনাইদ মিয়া ফেনারবাঁক ইউনিয়নে ভুতিয়ারপুর গ্রামের কবির মিয়ার ছেলে।


জানা যায়, ভিকটিম (৫) আটগাঁও ভুতিয়ারপুর সুজাতপুর হাফিজিয়া আরাবিয়া কওমী মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। ঘটনার দিন (শুক্রবার) শিশুটি বসত ঘরে বসে খেলা করছিলো। এসময় হঠাৎ শিশুর চিৎকার শুনে তার বাবা ঘরে গেলে ধর্ষক ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরে শিশুটিকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মো. আব্দুন নাসের জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলা নং—৩, ০৯/১০/২০২২ইং।

Tag
আরও খবর