কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রত্যেক পরিবারে ৫০ টি হাঁস লালন-পালন করলে ডিমের চাহিদা পূরণ হবে- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

প্রত্যেক পরিবারে ৫০ টি  হাঁস লালন-পালন  করলে ডিমের চাহিদা পূরণ হবে- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা 


মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ 


ডিমে আছে পুষ্টি, ডিমে আছে শক্তি। আমরা সবাই ডিম খাবো।

ডিম হচ্ছে কমপ্লিটলি একটি পুষ্টিকর খাবার। 

একটি ডিম থেকেই কিন্তু বাচ্চা হয়।

এই বাচ্চাটি তিনদিন পর্যন্ত ডিমের ভিতরে যে খাবার থাকে, সেই খাবারটুকু খেয়েই বাঁচে। 

সুনামগঞ্জের হাওরাঞ্চলে হাঁস লালন-পালন করার অনেক ব্যবস্হা রয়েছে। প্রত্যেকটি পরিবার যদি কমপক্ষে ২০ থেকে ৫০ টি হাঁস লালন-পালন করে, তাহলে নিজের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করারও সুযোগ আছে। 


 “ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা প্রাণিসম্পদ, উপজেলা প্রাণিসম্পদ এবং ভেটেনারি হাসপাতাল এর উদ্যোগে বিশ্ব ডিম দিবস উদযাপন উপলক্ষে র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম। 

শুক্রবার  (১১ অক্টোবর )  সকাল সাড়ে দশটায় জেলা প্রাণী সম্পদ এর কার্যালয়ের সামনে থেকে প্রথমে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ওই কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

শীর্ষক আলোচনা সভায় দিরাই উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এফ. এম. বাবরা হ্যামলিন'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার'র প্রতিনিধি সদর মডেল থানার ওসি ( তদন্ত )  ওয়ালী আশরাফ খান।  বিশ্ব ডিম দিবসের তাৎপর্য ও ডিমের উৎপাদন এবং ডিমের গুনাগুন বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. খালেদ সাইফুল্লাহ।

Tag
আরও খবর