কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সিলেটের গোয়াইন নদীতে পাওয়া দেড় মণ ওজনের বাঘ মাছ বিক্রি হলো লাখ টাকায়

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন নদীতে প্রায় দেড় মণ ওজনের বিশালাকৃতির একটি বাঘ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয়রা এক লক্ষ টাকায় কিনেছেন বলে জানা গেছে। 


জেলেদের হাতে বাঘ মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে গোয়াইনঘাট বাজার সহ স্থানীয় জনসাধারণের উপচে পড়া ভীড় জমে ওঠে। বিশালাকৃতির মাছটি দেখে স্থানীয়রা বলেন, এত বড় বাঘ মাছ এর আগে গোয়াইন নদীতে দেখেন নি তারা। 


মঙ্গলবার (৯ মে) বিকেলে উপজেলার গোয়াইন নদীর ব্রিজ সংলগ্ন নৌকা ঘাট এলাকা থেকে জেলে ইমানের জালে ওই মাছটি ধরা পড়ে। জেলে ইমান আলী বলেন, এর আগে এত ওজনের মাছ এ নদীতে ধরা পড়েনি।জালে আটকা পড়ার পর এটিকে তুলতে অনেক কষ্ট হয়েছে। তিনি মাছটির দাম ১ লক্ষ ৩০ হাজার টাকা দাম চাইলেও বাজার কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের আলোচনাক্রমে এক লক্ষ টাকায় বিক্রি করেন।

আরও খবর