শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

বিদেশি জাতের হলুদ ও বেগুনি রঙের ফুলকপি এখন টাঙ্গাইলের মুশুদ্দি গ্রামে চাষ

ছবি-মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়িতে রঙিন ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষক। ছবিটি মুশুদ্দি গ্রাম থেকে তোলা।

টাঙ্গাইলের ধনবাড়িতে চাষ করা হয়েছে বেগুনি ও হলুদ রঙের ফুলকপি। জৈবিক উপায়ে চাষকৃত বিষমুক্ত রঙিন কপির ফলন ভালো হওয়ায় ভালো দাম পাচ্ছে কৃষক। রঙিন স্বপ্নের জাল বুনছেন কপি চাষে। ব্যতিক্রমী রঙের এই ফুলকপি দেখতে ও চাষে আগ্রহী অনেকেই। ঔষধিগুন থাকায় দেশজুড়ে এর চাহিদা রয়েছে । চাষীদের পরামর্শের পাশাপাশি আগামীতে আরো বেশি উৎপাদনের লক্ষে কাজ করার কথা বলছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ইন্ডিয়ার সিনজেন্টা থেকে বীজ এনে চারা উৎপাদন করে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা প্রকল্পের মাধ্যমে ধনবাড়িতে বেগুনি ও হলুদ ফুলকপি চাষ করা হয়েছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেগুনি ও হলুদ রঙের কপি শোভা পাচ্ছে। পোকা মাকড় দমনে সেক্স ফেরোমন ও আঠালো ফাঁদ ব্যবহারের মাধ্যমে জৈবিক উপায়ে চাষ করা  রঙিন ফুলকপি সুস্বাদু, পুষ্টিগুন ও ক্যান্সারসহ নানা রোগ নিরামক হওয়ায় দেশ বিদেশে এর ব্যাপক চাহিদা রয়েছে।
গত বছরের ন্যায় এবছরও উপজেলা কৃষি অফিসের পরামর্শে তারা এক বিঘা জমিতে বেগুনি ও হলুদ রঙের ফুল কপি চাষ করেছে টাঙ্গাইলের ধনবাড়ি মুশুদ্দি  গ্রামের মৌসুমী সবজি চাষী মিলন মিয়া ও মিজানুর রহমান। ভালো ফলন হয়েছে। প্রতিদিন জমি থেকে কপি কেটে বাজারে নিয়ে বিক্রি করছেন। চাহিদা বেশি ও ব্যতিক্রমী থাকায় প্রতি কেজি কপি ৫০-৭৯ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যতিক্রমী ফুলকপি চাষে দাম ভালো পেয়ে বেশি লাভের আশা কৃষকের।
রঙিন ফুলকপি চাষী মিলন মিয়া (৪০) বলেন, তিনি ১৫ শতাংশ জমিতে বিদেশি জাতের হলুদ ও বেগুনি রঙের কপি চাষ করেছেন। কৃষি বিভাগে দেয়া প্রদর্শনী প্লটে সার বীজ সহযোগীতা পরামর্শে ভালো ফলন হয়েছে। তার কপি বাজারে নিয়ে গেলে পাইকারি ৫০/৬০ টাকা কেজি দামে বিক্রি হয়। মিজানুর রহমান (৬০) জানান, তিনি রঙিন কপি চাষ করেছেন। তার মতে এ কপি দেখতে লোভনীয় ও আকর্ষণীয়। সাধারণ কপির চেয়ে বেশি দামে বিক্রি করা যায়।
ধনবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, একই জমিতে অধিক ফসল চাষের জন্য রঙিন কপি উপযোগী। এ কপি ৭৫-৮০ দিনের মধ্যে বিক্রি করা যায়।
মুশুদ্দি বøকের উপসহকারী কৃষি কর্মকর্তা ফরিদ উদ্দিন জানান, ফসলের নিবিড়তা বৃদ্ধির জন্য এ রঙিন কপি গুরুত্বপূর্ণ। এ কপির জমিতেই এক সাথে চাষ করা হয়েছে কুমড়া পটল। কপি কর্তনের পরই মাঁচা দিয়ে দেয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে ফসলের গড় নিবিড়তা বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন।
ধনবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সাধারণ কপির তুলনায় রঙিন কপির দাম অনেক বেশি। দেশে এর ব্যাপক চাহিদা রয়েছে। আগামী বছর ধনবাড়িতে চাষাবাদ বাড়ানোর জন্য কাজ করছে কৃষি বিভাগ। এ কপিতে পুষ্টিমান বেশি। রোগ প্রতিরোধক ক্ষমতা বেশি থাকায় এ কপি চাষে কৃষকের আগ্রহ বেশি। রঙিন কপি চাষে কৃষক বেশি লাভবান হচ্ছে।
পর্যাপ্ত চারা উৎপাদন করা গেলে রঙিন ফুলকপি চাষ করে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। পাশাপাশি সাধারণ জাতের কপির চেয়ে পুষ্টি মান বেশি থাকায় পুষ্টির চাহিদা পূরণ  করবে ও অধিক লাভবান হবে কৃষক এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

আরও খবর






মধুপুরে ১৬ জুলাই শহীদ দিবস পলিত

৪৭ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে