কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কালমেঘ কাজীবস্তি যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


কালমেঘ কাজীবস্তি যুব সমাজের উদ্যোগে অদ্য বিকাল ৪ ঘটিকার সময় কালমেঘ কলেজ মাঠে  উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় । ৫ নং দুওসুও  ইউনিয়নের তারুণ্যের আইকন , স্বাধীন সমাজ কল্যাণ পরিষদ বালিয়াডাঙ্গী'র প্রতিষ্ঠাতা সভাপতি  মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাবু প্রবীর  কুমার রায়  , সহ-সভাপতি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ । অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম সাবেক চেয়ারম্যান ৫নং দুওসুও ইউনিয়ন পরিষদ । গেস্ট অফ আনার হিসেবে উপস্থিত ছিলেন  প্রভাষক  মোঃ সোহেল রানা চেয়ারম্যান ৫নং দুওসুও  ইউনিয়ন পরিষদ । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহিল বাকী, অধ্যক্ষ কালমেঘ  রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ সাজ্জাদ হোসেন  প্রভাষক কালমেঘ রমজান আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ  , বাবু প্রভাত কুমার রায়  সভাপতি ৫ নং দুওসুও  ইউনিয়ন আওয়ামী লীগ , মোহাম্মদ আকতার হোসেন সাবেক সাধারণ সম্পাদক ৫ নং দুওসুও  ইউনিয়ন আওয়ামী লীগ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোহাম্মদ রফিকুল ইসলাম  প্রধান শিক্ষক কালমেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় , মোঃ সুলতান আলী যুগ্ন আহবায়ক আওয়ামী যুবলীগ  ৫ নং দুওসুও  ইউনিয়ন , মোঃ মাহবুব আলম  ইউপি সদস্য ৫নং দুওসুও  ইউনিয়ন পরিষদ । প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন  বাবু অভয় কুমার রায় সাংগঠনিক সম্পাদক বালিয়াডাঙ্গী  উপজেলা আওয়ামী লীগ  । সভাপতির বক্তব্যে উল্লাহ রায়হান দুলু  বলেন , খেলাধুলা হচ্ছে সুস্থ বিনোদনের একটি মাধ্যম । খেলাধুলার মাধ্যমে  মাদকের কাছ থেকে দূরে থাকা সম্ভব । এরকম খেলাধুলা আমাদের এলাকায় চর্চা হোক  এটা আমার প্রত্যাশা । প্রধান অতিথির বক্তব্যে  বাবু প্রবীর কুমার রায় বলেন -খেলাধুলার প্রতি বেশ অন্তরায়ন আমি । এই অতিহ্যবাহী মাঠে খেলাধুলা অনুষ্ঠিত হোক এটা আমরা সকলেই চাই। সুস্থ সবল দেহ হয়ে উঠুক খেলাধুলার একটি অংশ । আমি আমার জায়গা থেকে সব সময়  খেলাধুলার পাশে থাকবো ।খেলাই অংশগ্রহণ করেন ছোট পলাশবাড়ী মিলটেক একাদশ ও দুওসুও  একাদশ। ছোট পলাশবাড়ী মিলটেক একাদশ  ৩-১  গোলের ব্যবধানে জয়ী হন ।

Tag
আরও খবর