চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা: সোমবার ‘লং মার্চ টু শিক্ষা ভবন’

‘লং মার্চ টু শিক্ষা ভবন’

ঢাবি অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা: সোমবার ‘লং মার্চ টু শিক্ষা ভবন’


দেশচিএ প্রতিনিধি: হাদিসুর রহমান 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে আগামী সোমবার (১৩ অক্টোবর) তারা ‘লং মার্চ টু শিক্ষা ভবন’ কর্মসূচি পালন করবেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, বহু প্রতীক্ষিত বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অবিলম্বে জারি না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।


শিক্ষার্থীদের বক্তব্য, তারা এমন এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছেন যেখানে এক কদম পিছিয়ে আসা মানে বছরের পর বছরের সংগ্রাম, আশা ও আত্মত্যাগকে নস্যাৎ করে দেওয়া। ২০২৪–২৫ শিক্ষাবর্ষে শুরু হওয়া এ আন্দোলন শুধু কিছু দাবির জন্য নয়—তারা এটিকে নিজেদের অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন।


কলেজ সূত্রে জানা গেছে, সরকারি সাত কলেজের ইতিহাসে এত সুসংগঠিত ও পরিকল্পিত আন্দোলন আগে দেখা যায়নি। শিক্ষার্থীরা জানিয়েছেন, পরিস্থিতি অবনতির দিকে গেলে তারা শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।


ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ বলেন, “আমরা ফিরব না, যতক্ষণ না অধ্যাদেশ ঘোষণার সময় চূড়ান্ত করা হয়।”


বাঙলা কলেজের ১৭–১৮ সেকশনের শিক্ষার্থী মুত্তাকি জানান, অধ্যাদেশের খসড়া প্রকাশের পর থেকেই বিভিন্ন মহলে দৃশ্যমান ও অদৃশ্য ষড়যন্ত্র শুরু হয়েছে। ২৪ সেপ্টেম্বর খসড়া প্রকাশের পর মতামত জানাতে সাত কর্মদিবস নির্ধারণ করা হলেও পরে সময় বাড়ানো হয়। কিন্তু ৯ অক্টোবর মতামত আবেদনের সময় শেষ হলেও এখনও অধ্যাদেশ জারি হয়নি। তার আশঙ্কা, নেপথ্যে কেউ না কেউ বাধা সৃষ্টি করছে।

মুত্তাকি বলেন, “এই ষড়যন্ত্র রোধের একমাত্র উপায় হলো দ্রুত অধ্যাদেশ জারি করা। অনিশ্চয়তার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ হারিয়ে যাচ্ছে। অধ্যাদেশ জারি না হলে আমাদের আন্দোলন চলবে।”


ঢাকা কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবির মাহমুদ রবিন বলেন, “কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের খসড়া প্রকাশের পর সংশোধনের জন্য যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হয়েছে, কিন্তু এখনও রাষ্ট্রীয়ভাবে অধ্যাদেশ জারি করা হয়নি কিংবা কোনো নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দ্রুত অধ্যাদেশ জারি হলে আমরা ক্লাসে ফিরে যেতে পারব, না হলে আন্দোলন বাধ্যতামূলকভাবে চলবে।”


শিক্ষার্থীরা আশাবাদী, সরকার দ্রুত অধ্যাদেশ জারি করে তাদের শিক্ষা জীবনে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে। তারা জানান, এ সংকট কেটে গেলে তারা শান্তিপূর্ণভাবে পড়াশোনায় মনোযোগী হবেন।

Tag
আরও খবর